১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

‘আ. লীগ হারলেও ক্ষতি নেই’ : ওবায়দুল কাদের

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হারলেও তেমন কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এটা তো জাতীয় নির্বাচন নয় যে নির্দিষ্ট সংখ্যক আসন না পেলে সরকার গঠন করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে হার-জিত হতেই পারে। শুক্রবার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তৃণমূলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ তৃণমূলকে সব সময় গুরুত্ব দিয়ে থাকে। কারণ তৃণমূল আওয়ামী লীগের বড় শক্তি।তিনি বলেন, তৃণমূলের যারা কমিটিতে এসেছেন তারাও এক সময় ছাত্র রাজনীতি করেছেন। নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। বাকি ৭ জনের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

এ সময় নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

‘আ. লীগ হারলেও ক্ষতি নেই’ : ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৩:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯