১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

দিল্লির তাপমাত্রা ২.৪ ডিগ্রি

গরম কিংবা ঠান্ডা ভারতের রাজধানী দিল্লিতে সবকিছুই যেন বেশি বেশি। এবছরের গরমে ৪৮ ডিগ্রিতে উঠেছিল থার্মোমিটারের পারদ। সেই ঘটনা চিত্র ছিল জুনে। ছয় মাসের ব্যবধানে জমে যাওয়ার মতো শীত পড়েছে সেই দিল্লিতেই। শনিবার সকালে এই মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন ২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নয়াদিল্লি সংবাদদাতা জানান, শীতের সঙ্গে কুয়াশার চাদরে শহর মুড়ে থাকায় চারটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরের ২৪টি ট্রেন চলছে বিলম্বে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলেছে, ১১৮ বছরের মধ্যে দ্বিতীয় শীতলতম ডিসেম্বর দেখতে চলেছে দিল্লিবাসী। শুক্রবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার নেমেছে আরও দুই ডিগ্রি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

দিল্লির তাপমাত্রা ২.৪ ডিগ্রি

প্রকাশিত : ০৪:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯