০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

৪.৫ ডিগ্রিতে নেমেছে পঞ্চগড়ের তাপমাত্রা

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আবারো রেকর্ড হয়েছে বছরের সর্বনিম্ন তাপমাত্রা। ক’দিন থেকে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে ওঠানামা করলেও তা কমে নেমে এসেছে ৪ দশমিক ৫ ডিগ্রিতে।

আবহাওয়া দপ্তর জানায়, রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের তুলনায় সর্বনিম্ন। এর আগে সকাল ৬টায় রেকর্ড হয়েছিল ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপমাত্রা ওঠানামা করলেও পঞ্চগড়ে তীব্র শীত বিরাজ করছে । রাত নামার সাথে সাথে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো জেলা। শীতের দাপটে দুর্ভোগে এখানের ছিন্নমূল ও দরিদ্র মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্র ছাড়া এ জেলায় শীত কাটানো অসম্ভব হয়ে পড়ছে। অনেকেই খড়কুটা জ্বালিয়ে চেষ্টা করছে শীত নিবারণের।

এই তীব্র শীতে জেলার দুই লাখ দুঃস্থ মানুষের জন্য সরকার বরাদ্দ দিয়েছে মাত্র ২৮ হাজার শীতবস্ত্র। বিতরণে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। অভিযোগ উঠছে স্বজন প্রীতিরও।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বিগত কয়েকদিন ধরে উত্তরের এ জেলায় তাপমাত্রা যেখানে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছিল তা কমে আজকে একেবারে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছে। তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান রহিদুল।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

৪.৫ ডিগ্রিতে নেমেছে পঞ্চগড়ের তাপমাত্রা

প্রকাশিত : ০১:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯