০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আহমদ কায়কাউস

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. নজিবুর রহমান আগামী ৩১ ডিসেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

রাষ্ট্রীয় মর্যাদাক্রম বিন্যাসের (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬) দ্বাদশ অবস্থানে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব।

বিন্যাসের দ্বাদশ অবস্থানেই মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের মাঝামাঝি অবস্থানে রয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আহমদ কায়কাউস

প্রকাশিত : ০৬:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯