০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী পালিত

নানা আয়োজনে ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী পালন করা করা হয়েছে।রবিবার দিবসটি উপলক্ষে বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালায় গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।

র‍্যালি শেষে রঙিন বেলুন উড়িয়ে ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন উৎসব-২০১৯’ এর উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় যাদুঘরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহম্মদ।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গির আলম প্রমুখ।

উদ্বোধন শেষে এ উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উৎসবের স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেন ময়মনসিংহ জেলা প্রশাসন ও শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত : ০৬:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯