১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

শাকিব খান অসুস্থ 

ফের জ্বরে আক্রান্ত সুপারস্টার শাকিব খান। গত এক সপ্তাহ ধরে তিনি অসুস্থ । এরই মাঝে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে বলে জানিয়েছেন শাকিব খানের বন্ধু প্রযোজক ইকবাল হাসান জয়। তিনি জানান, ‘গত কয়েকদিন শাকিব অসুস্থ ছিল। গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন। এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। বাসায় বিশ্রাম নিচ্ছেন। আপাতত শুটিংয়ে অংশ নিচ্ছেন না। সুস্থ হয়েই শুটিংয়ে ফিরবেন।’

কয়েকমাস আগে জ্বরে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন শয্যাশায়ী ছিলেন সময়ের এই শীর্ষ নায়ক। শাকিব খান কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমার শুটিং নিয়ে এতাদিন ব্যস্ত ছিলেন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এছাড়াও অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকী আলমগীর, কাবিলাসহ অনেকে।

এছাড়া ‘ক্রিমিনাল’ শিরোনামের নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এরই মধ্যে মুভির শুটিং শেষ হয়েছে। নতুন বছরের মাঝামাঝিতে এটি মুক্তি পাবে।

শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শাকিব খান অসুস্থ 

প্রকাশিত : ০৮:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯