০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

‘খাদ্য রপ্তানির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্য রপ্তানির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। কৃষি খাতে অভাবনীয় সাফল্যের কারণে এ বিরল সম্মান অর্জন করা সম্ভব হয়েছে।

রোববার কৃষি মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নোয়াকির সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি। এ সময় কৃষি সচিব মো. নাসিরুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাস্থ্য, শিক্ষাসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকা জাপান এবার কৃষি উন্নয়নেও বাংলাদেশের পাশে থাকবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে সহযোগিতার জন্য জাপানি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান মন্ত্রী।

বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে আগ্রহের কথা জানান জাপানের রাষ্ট্রদূত। জাপানে কৃষিকাজের জন‌্য বাংলাদেশ থেকে দক্ষ জনবল নেয়ার জন‌্যও আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

‘খাদ্য রপ্তানির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ’

প্রকাশিত : ০৯:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯