১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের শর্মা হাউজকে ১ লাখ টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইনে টাঙ্গাইল শহরের একটি ফাস্টফুড ও খাবার হোটেলে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান।

রোকনুজ জামান বলেন, টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত শর্মা হাউজ নামক ফাস্টফুডে অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কারণে ১ লাখ টাকা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরদিকে ছেফাত হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও আমাদের এ অভিযান চলবে।

এ সময় জেলা সেনেটারী অফিসার মোঃ আমান উল্লাহ তালুকদারসহ অনান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

টাঙ্গাইলের শর্মা হাউজকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১২:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯