০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে জেএসসি-পিইসি পরীক্ষার ফল হস্তান্তর

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এরপর প্রতিটি শিক্ষা বোর্ডেরে চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল শেখ হাসিনার হাতে তুলে দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ খায়ের জানান, প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের পর বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, বেলা ১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

মান্দায় চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, দুই ছিনতাইকারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর কাছে জেএসসি-পিইসি পরীক্ষার ফল হস্তান্তর

প্রকাশিত : ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯