০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ বিন মোমেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়েছে যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

তিনি বর্তমান পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।

এদিকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে যোগ দিচ্ছেন। রাবাবের নিয়োগ আদেশ এরই মধ্যে অনুমোদন হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত

পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন

প্রকাশিত : ০৬:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯