১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মুজিববর্ষের প্রথম দিনে শ্রম ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

মুজিববর্ষের প্রথম দিনে শ্রম ভবনে বঙ্গবন্ধু চর্চায় ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বুধবার রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে প্রধান অতিথি হিসেবে এ কর্নার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শের ওপর শতাধিক বই, ডকুমেন্টারি, ভিডিওসহ বিভিন্ন বিষয়ে আড়াই হাজার বইয়ের বিরাট সংগ্রহশালা তৈরি করা হয়েছে।

উদ্বোধনকালে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ওপর লিখিত বইগুলো পড়ে বঙ্গবন্ধুকে ভালভাবে জানতে এবং তার কর্ম ও জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে।

বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর চেতনা বুকে ধারণ করে বঙ্গবন্ধুকে চর্চার মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং ব-দ্বীপ পরিকল্পনা অনুযায়ী আগামী প্রজন্মের জন্য ২০২১ সালে বিশ্বের এক নম্বর উন্নত দেশ গড়তে চায়।

প্রতিমন্ত্রী বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনে কাজ করছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশে কোনো প্রকার শিশুশ্রম থাকবে না। সব শ্রমিকের জন্য নিরাপদ ও শোভন কর্মক্ষেত্র নিশ্চিত করা হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

মুজিববর্ষের প্রথম দিনে শ্রম ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

প্রকাশিত : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০