০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চারদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর।

এর আগে গত শনিবার শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে ফজিলাতুন্নেসা বাপ্পীকে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

প্রকাশিত : ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০