কক্সবাজারের রামুতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। অপরদিকে শ্যামলী যাত্রীবাহী বাসটি যাচ্ছিল চট্টগ্রামে।
দুর্ঘটনায় বাসের নিচে আটকা পড়া প্রাইভেটকার থেকে নিহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস দমকল কর্মীরা। আহত ১ জনকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, চট্টগ্রামের চন্দ্রিকা এলাকার মৃত গোলাম কিবরিয়ার ছেলে মাসুদ কিবরিয়া, বায়েজীদ বোস্তামির আতুরার ডিপুর নুর আহমদ আহমদের ছেলে জানে আলম ও পাহাড়তলীর মকবুল আহমদের ছেলে জামাল আহমদ। আহত ব্যক্তির নাম শীষির দে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান



















