০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যু‌তে প্রধানমন্ত্রীর শোক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর এবং সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হা‌সিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চার দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান ফজিলাতুন্নেসা বাপ্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

এর আগে শনিবার শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।

ফজিলাতুন্নেসা বাপ্পী সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত

ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যু‌তে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ১০:৪৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০