০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

পিকআপ খাদে পড়ে ৩ শ্রমিক নিহত

লক্ষ্মীপুরে চাকা ফেটে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় এলাকায় (মুক্তিগঞ্জ) এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার টুমচর গ্রামের রফিক (৫০), সমসেরাবাদ এলাকার খোরশেদ (৩৫) ও আবিনগর গ্রামের মফিজ (৪৫)।

দুর্ঘটনায় ছৈয়দ আহম্মদ, আবদুল নূর, বাবুল, নজির, আবুল বাসার, রবিন, ইয়াছিন ও আবুল হোসেনসহ অন্তত ১২ জন আহত হন। তারা সকলেই আবিরনগর ও সমসেরাবাদ এলাকার বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা জানান, সকালে তারা শহরের মিয়া রাস্তা নামক এলাকা থেকে চন্দ্রগঞ্জ যাওয়ার জন্য ঢালাই মেশিন নিয়ে পিকআপে ওঠেন। পথিমধ্যে ঘটনাস্থল পৌঁছলে হঠাৎ গাড়ির চাকা ফেটে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তিন শ্রমিক নিহত ও অন্তত ১২ জন আহত হন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (এসআই) মো. কাওছারুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পিকআপটি উদ্ধারের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

পিকআপ খাদে পড়ে ৩ শ্রমিক নিহত

প্রকাশিত : ১১:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০