০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অনৈতিক প্রস্তাব, প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতি উপজেলায় চাচিকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। বুধবার সন্ধ্যায় নড়াগাতি বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল মোল্লা নড়াগাতি গ্রামের আকুব্বর মোল্লা আকুর ছেলে।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবীর জানান, জহিরুলের চাচিকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিচ্ছিল কামশিয়া গ্রামের জাহিদ ও রেজওয়ান। প্রতিবাদ করায় নড়াগাতি বাজারে জহিরুলকে মারধর ও মাথায় আঘাত করে জাহিদ ও তার সহযোগীরা। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

ওসি আলমগীর আরো জানান, জাহিদ, রেজওয়ানসহ নড়াগাতির লস্কর ফিরোজ আহমেদ, তার ভাই জাফর ও মানিক, ইলিয়াস, ইকরাম লস্কর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে নিহতের পরিবার জানিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

অনৈতিক প্রস্তাব, প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা

প্রকাশিত : ০১:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০