০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে ৭ সচিবের শ্রদ্ধা নিবেদন

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০১:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
  • 134

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনসহ সরকারের সাত সচিব গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব থেকে সচিবরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে তারা বিশেষ মোনাজাত করেন।

এ সময় অন্যান্য সচিবের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য নিয়োগ পাওয়া বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, রাষ্ট্রপতির কার্যালয়ে সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) বেগম বদরুন নেছা।

এদিকে পরবর্তী সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত ১৯৮৬ ব্যাচের উল্লিখিত সচিবরা পৃথকভাবে গাড়ি ব্যবহার না করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাইক্রোবাসযোগে একসঙ্গে গোপালগঞ্জে যান। সরকারের অর্থ সাশ্রয়ের জন্য তারা দফতরের গাড়ি ব্যবহার করেননি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বঙ্গবন্ধুর সমাধিতে ৭ সচিবের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ০১:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০