১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জে ৩৮ পুলিশ কর্মকর্তা বদলি

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। গতকাল বুধবার নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেন।

আজ বৃহস্পতিবার এসপি মোহাম্মদ জায়েদুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘যেসব থানায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মকর্তা আছেন, তাদের সরিয়ে যেখানে কম সেখানে পাঠানো হয়েছে। এ ছাড়া যাদের বদলি করা হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ একবারের বেশি এক থানায় কাজ করেছেন। তাই রুটিন ওয়ার্ক হিসেবে তাদের বদলি করা হয়েছে।’

জানা গেছে, বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে পরিদর্শক পদে আছেন একজন। বাকিরা সহকারী উপপরিদর্শক ও সহকারী টাউন উপপরিদর্শক পদে রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত

নারায়ণগঞ্জে ৩৮ পুলিশ কর্মকর্তা বদলি

প্রকাশিত : ০৭:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০