১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিশ্বসেরা অর্থমন্ত্রী নির্বাচিত হলেন মুস্তফা কামাল

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী নির্বাচিত করেছে যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা দ্য ব্যাংকার।

বৃহস্পতিবার মুস্তফা কামালকে ২০২০ সালের জন্য ‘ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২০’ এ ভূষিত করে ফিন্যান্সিয়াল টাইমস গ্রুপের ম্যাগাজিনটি।

অর্থমন্ত্রী পুরস্কারটি দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথ অনুসরণ করেই এটি অর্জিত হয়েছে।

ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কারটি ২০০৪ সাল থেকে দিয়ে আসছে ম্যাগাজিনটি। সারাবিশ্বের অর্থমন্ত্রীদের আর্থিক খাতে গতিশীলতা আনাসহ দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসহ সার্বিক বিবেচনায় এ পুরস্কার দেয়া হয়।

এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ- এই পাঁচটি অঞ্চল থেকে পাঁচজন অর্থমন্ত্রীকে এবং তাদের মধ্য থেকে একজনকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের কোন অর্থমন্ত্রী প্রথমবারের মতো এ পুরস্কার পেলেন।

২০১৯ সালে এ পুরস্কার পেয়েছিলেন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী। ২০১৮ সালে ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি ও ২০১৭ সালে আর্জেন্টিনার অর্থমন্ত্রী ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কার পান।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর আ হ ম মুস্তফা কামালকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

বিশ্বসেরা অর্থমন্ত্রী নির্বাচিত হলেন মুস্তফা কামাল

প্রকাশিত : ০৭:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০