১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এমদাদ (৩৮) নামে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে। শুক্রবার ভোরে মহানগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকায় এই ঘটনা ঘটে।

গত মঙ্গলবার রাতে বায়েজিদের শেরশাহ কলোনী এলাকায় ছুরিকাঘাতে খুন হয় রিপন নামে এক যুবক। এমদাদ এই রিপন হত্যা মামলার আসামি ছিল।

বায়েজিদ থানার ডিউটি অফিসার এসআই মো. রুবেল জানান, মাঝিরঘোনা এলাকায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এমদাদকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

প্রকাশিত : ১১:১৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০