১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

বুড়িগঙ্গায় বালিবাহী কার্গোডুবি, ৪ জনের লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদীতে আজ (৩ জানুয়ারি) ভোররাতে বালিবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় সকালে চারজনের লাশ উদ্ধার করেছে শ্যামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলেন-পিরোজপুর জেলার ভান্ডারিয়ার বাবু (১৯), একই জেলার নেসারাবাদ থানা এলাকার মোস্তফা (৫৫) ও মহিবুল্লাহ (৬০) এবং ঝালকাঠি জেলার নলসিটি এলাকার লুৎফর রহমান (৪০)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকায় আফাজ ডকইয়ার্ডে ‘তসলিম-১’ নামে একটি বালিবাহী কার্গো জাহাজ মেরামত করার জন্য অপেক্ষমাণ ছিলো।

ভোররাত ৩টার দিকে কার্গোটি বুড়িগঙ্গা নদীতে আকস্মিকভাবে ডুবে যায়। এসময় কার্গোর সারেং ও মাস্টার সাঁতরিয়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও বাকি চার কর্মচারী ঘুমন্ত অবস্থায় নদীর পানিতে ডুবে মারা যায় বলে যোগ করেন তিনি।

শ্যামপুর দমকল বাহিনীর কর্মকর্তা ইমরান হোসেন জানিয়েছেন, কার্গো জাহাজডুবির খবর পেয়ে ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। ভোর ৬টার দিকে চারজনের লাশ উদ্ধার করে তারা।

পরে নিহতদের লাশ জাজিরা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বুড়িগঙ্গায় বালিবাহী কার্গোডুবি, ৪ জনের লাশ উদ্ধার

প্রকাশিত : ১১:২৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০