০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

‘অনেক অত্যাচারেও আওয়ামী লীগকে থামানো যায়নি’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহু ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাই অনেক অত্যাচার নির্যাতন করেও কেউ দলটিকে ধ্বংস করতে পারেনি।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় এসব বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, অনেক অত্যাচারেও ঘা দলটির গায়ে রয়েছে; কিন্তু তবুও থামানো যায়নি। যারা স্মার্ট রাজনীতির কথা বলে ক্ষমতায় এসেছিলো, তারা দেশকে পিছিয়ে দিয়েছে।

তিনি বলেন, সরকার জনগণের সেবক; আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই জনগণ তা বুঝতে পারে।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে, দেশের স্বাধীনতাকে আরও বেশি অর্থবহ করা হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

‘অনেক অত্যাচারেও আওয়ামী লীগকে থামানো যায়নি’

প্রকাশিত : ১১:৩৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০