১১:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

বেকার যুবকদের চীনে চাকুরির সুযোগ

বাংলাদেশী শিক্ষিত বেকার যুবকদের চীনে চাকুরির সুযোগ সৃষ্টি হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ-কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, (বিকেটিটিসি) চট্টগ্রামে আজ (৩ জানুয়ারি) শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত “জব ফেয়ার এবং কর্মী বাছাই” এর আয়োজন করেছে।
উক্ত জবফেয়ার থেকে চীনের ন্যানচাং অফিল্ম হুয়া গোয়াগ টেকনোলজী লিমিটেড কোম্পানীতে কোয়ালিটি কন্ট্রোলার, অপারেটর ও সহকারী অপারেটর পদে মাসিক প্রায় ৩৮,০০০/- (আটত্রিশ হাজার) টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের নাগরিক, স্নাতক বা সমমানের যোগ্যতাসম্পন্ন, যারা ২০১৮ সালের আগে পাশ করেছেন এবং বয়সসীমা ২৩-৪০ বছরের মধ্যে তারা এ জব ফেয়ারের মাধ্যমে চীনে চাকুরির সুযোগ পাবেন। জবফেয়ারে বাংলাদেশ -কোরিয়া কারিগরি প্রশিক্ষনের অধ্যক্ষ প্রকৌশলী নওরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক, চীনা প্রতিনিধি জেকি দো, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস এর উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার, আহম্মদ ইন্টারন্যাশনাল এর সিইও মো. জাকির হোসেন, এমদাদুল হক, (বিকেটিটিসির ) উপাধ্যাক্ষ নিবেদিতা দাস বক্তৃতা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আবু হাসান সিদ্দিক বলেন, বাংলাদেশে বর্তমানে ২৬ লক্ষ শিক্ষিত বেকার রয়েছে। তারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েছে। সাধারণ শিক্ষায় শিক্ষিত এত জনবল পৃথিবীর কোন রাস্ট্রে নেই। সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকের কোন দেশে চাকরি নেই উল্লেখ করে তিনি বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে জনগন জনশক্তিতে পরিনত হতো। বিদেশেও কারিগরি শিক্ষার অনেক মূল্য রয়েছে। দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুটোই মিলে। কারিগরি শিক্ষা ব্যতীত বিদেশ গেলে বিপদে পড়ার সম্বাবনা বেশি থাকে।
জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস এর উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বলেন, গত ২০১৯ সালে চট্টগ্রামের ৩৪ হাজার লোক বিদেশ গমন করেছেন। এ প্রবাসীকর্মীরা প্রায় ১০ হাজার কোটি টাকা রেমিট্যান্স আয় করেছে। অভিবাসন ব্যয় কমিয়ে সরকার বাংলাদেশীদের বিদেশ পাঠানোর পরিকল্পনা করছে।

সাথে সাথে কারিগরি শিক্ষার প্রসার ঘটানোর জন্য জোড়ালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের ৬ টি উপজেলায় কারিগরি শিক্ষা কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইসতেহারে বলেছেন, প্রতিঘরে এক জন করে চাকরি দিবেন। সেই সূত্রধরে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আহমদ ইন্টারন্যাশনাল (আর এল-১১৪৬) এর যৌথ উদ্যোগে শিক্ষিত বেকার মুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে এ জবফেয়ার আয়োজন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বেকার যুবকদের চীনে চাকুরির সুযোগ

প্রকাশিত : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০