সাভারে অজ্ঞাত গৃহবধূ (২০) হত্যা সন্দেহে তিন যুবককে আটক করা হয়েছে।
রোববার সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় সাহা আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- সাভারের উত্তর জামসিং এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে জনি, একই এলাকার শুকুর আলীর ছেলে সেলিম, নারায়ণগঞ্জের সুনারগাঁ এলাকার সিদ্দিকুর রহমান ছেলে জুয়েল।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় সাহা জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের জামসিং এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার এক নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে বস্তাবন্দি ও হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজনেস বাংলাদেশ/ইমরান

















