০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

আশুলিয়ায় আজিজ সুপার মার্কেটে আগুন

সাভারের আশুলিয়ায় একটি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার রাত ৯টার দিকে আশুলিয়া বাজারে দুই তলা বিশিষ্ট আজিজ সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাত ৯টার দিকে আশুলিয়ার দুই তলা বিশিষ্ট আজিজ সুপার মার্কেটে আগুন লাগে।

রাতেই খবর পেয়ে ডিইপিজেড স্টেশনের তিনটি ইউনিট, উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সাভার ফায়ার স্টেশনের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ২০টি দোকান পুড়ে গেছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

আশুলিয়ায় আজিজ সুপার মার্কেটে আগুন

প্রকাশিত : ০৯:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০