ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার রাতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশার মাত্রা বাড়লে সোমবার সকাল থেকে বন্ধ হয়ে যায় লঞ্চ ও স্পিডবোট চলাচল।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. আবদুল আলিম জানান, রাত পৌনে দুইটায় কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। দিক নির্ণয়ে অসুবিধা হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী জানান, ভোর থেকে ঘন কুয়াশার কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

















