০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

রাজধানীতে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করবেন ওবায়দুল কাদের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার ম্যুরাল উন্মোচন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর এলেনবাড়িতে ঢাকা সড়ক জোন অফিসের সামনে স্থাপিত ম্যুরালটি উন্মোচন করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এ ম্যুরাল নির্মিত হয়েছে। শুক্রবার তিনি (ওবায়দুল কাদের) এ ম্যুরাল ‍উন্মোচন করবেন।

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল শুক্রবার। ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী ১৭ মার্চ। জন্মশতবর্ষ উদযাপনে ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের দিনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্ষণগণনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কঠোর নজরদারিতে নওগাঁয় এসএসসি পরীক্ষা, অনুপস্থিত শতাধিক, বহিষ্কার ১

রাজধানীতে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করবেন ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৯:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০