০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

আইন মেনেই নির্বাচনে আসতে হবে বিএনপিকে: আনিসুল

সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে দেশের আইন মেনেই নির্বাচনে আসতে হবে। তাদের জন্য নতুন আইন করে নির্বাচনে আনার কোনো প্রশ্নই ওঠে না।

শনিবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ দলিল লেখক সমিতি আয়োজিত ‘কেন্দ্রীয় কাউন্সিল-২০১৭’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনিসুল বলেন, ১৯৭২ সালে ৪ নভেম্বর বঙ্গবন্ধু গণপরিষদে দাঁড়িয়ে যে সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আর সরকারের দায়িত্বে থাকবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে। এর কোনো ব্যতিক্রম ঘটবে না। সংবিধান এটাই বলে।

আইনমন্ত্রী বলেন, সংবিধান মাফিক কাজ করা হবে এবং সংবিধান নিয়ে যারা ফুটবল খেলেছিল, যারা দেশকে পাকিস্তান করার চেষ্টা করেছিল, তাদের কোনো কথা, কোনো দাবি আর মানা হবে না।

বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে দেশের আইন মেনেই আসতে হবে। নতুন আইন করে তাদের নির্বাচনে আনার কোনো প্রশ্নই ওঠে না।

সংগঠনের সভাপতি মো. নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, আ ক ম বাহাউদ্দিন বাহার, নজরুল ইসলাম বাবু সহ আরও অনেকে।

ট্যাগ :

টয়লেটের সেপটিক ট্যাংকে নারীর লাশ: নওগাঁর মিতু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

আইন মেনেই নির্বাচনে আসতে হবে বিএনপিকে: আনিসুল

প্রকাশিত : ০৯:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭