০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

আব্দুল মান্নানের মৃত্যুতে স্পিকারের শোক

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া শোক প্রকাশ করেছেন।

শনিবার এক শোক বার্তায় তারা বলেন, ‘আব্দুল মান্নানের মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। ৭৫ পরবর্তী কঠিন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলস পরিশ্রম, ত্যাগ ও কষ্ট করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানকে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।

এছাড়া, আব্দুল মান্নানের মৃত্যুতে ও চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান মারা যান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

আব্দুল মান্নানের মৃত্যুতে স্পিকারের শোক

প্রকাশিত : ০১:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০