০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ায় শোকের ছায়া

বগুড়া-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মৃত‌্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুর সংবাদে বগুড়া ও তার নির্বাচনী এলাকা সোনাতলা-সারিয়াকান্দিতে গভীর শোকের ছায়া নেমে আসে।

আবদুল মান্নান এক পুত্র ও এক কন্যার জনক। ১৯৫৩ সালে তিনি বগুড়ার সারিয়াকান্দিতে জন্মগ্রহণ করেন। তার পত্নী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

আবদুল মান্নান ছাত্রজীবনে ময়মনসিংহ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভিপি ও পরে বাংলাদেশ ছাত্র লীগেরও সভাপতি ছিলেন। সারিয়াকন্দির এই জনপ্রিয় নেতা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি এক্সিম ব্যাংকেরও ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

তিনি ২০০৮সালে বগুড়া সোনাতলা-সারিয়াকান্দি আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। পর পর তিনি এ আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পারিবারিক সূত্র জানায়, তার নামাজে জানাজা ও দাফন কোথায় হবে তা এখনও তা নির্ধারণ হয়নি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

বগুড়ায় শোকের ছায়া

প্রকাশিত : ০২:০২:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০