০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৩ লাখ

দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৩ লাখ বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। তিনি জানান, সরকারি কর্মকর্তাদের মধ্যে ২৯০ জন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া দেশে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮ পদ শূন্য রয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকালে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে পৃথক তিনটি প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

এর আগে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। সরকারি দলের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে ওই দিনের কার্যসূচি মূলতবি ঘোষণা করা হয়।

সরকারি দলের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ৬২ জন। এ সময় সরকারি কর্মকর্তাদের ওএসডির ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী।

বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি কর্মকর্তাগণকে দাপ্তরিক বিভিন্ন কারণে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়। জনস্বার্থে যে কোনো কর্মকর্তার ক্ষেত্রেই এটি একটি নিয়মিত পদায়ন হিসেবেই বিবেচিত হয়। সাধারণত বিশেষ কিছু কারণে কর্মকর্তাগণকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসেবে পদায়ন করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৩ লাখ

প্রকাশিত : ০৭:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০