ট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ’র সম্পাদক কাজী মশিউর রহমান কে প্রশাসন কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ’র নেতৃবৃন্দরা। গত ২০ জানুয়ারি সংগঠনের সভাপতি গাজী ছাদেকুর রহমান’র সভাপতিত্বে সমাবেশে কাজী মশিউর রহমান বলেন – আমরা বাংলাদেশের নাগরিক, সারা চট্টগ্রামে বসবাস করার জায়গা না পেয়ে জঙ্গল সলিমপুরে বসবাস উপযোগী করে আমরা বসবাস করছি।
মশিউর বলেন, আজ (২০ জানুয়ারি)
সকাল সাড়ে এগারোটায় আমার এলাকায় র্যাবের একটি দল আমাকে ধরে কোমরে রশি বেঁধে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাকে বলেন।
আমি বলেছি আমার বিরুদ্ধে ওয়ারেন্টও নেই নতুন কোন মামলাও নেই তবে কেন গ্রেফতার করবেন ?
পরে ছিন্নমূলবাসী একএিত হয়ে ভীর
জমালে প্রশাসন কাজী মশিউর রহমান কে না নিয়েই চলে যায়।
মশিউর আরো বলেন- ছিন্নমূলের এ অসহায় নিরিহ বস্তিবাসীদের উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন যাবদ একটি মহল ষড়যন্ত্র করে আসছে। আজ আমাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে আশা তারই একটি অংশ।
আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আদালতের মাধ্যমে দেশের প্রচলিত আইন অনুযায়ী তা চলবে সেটাই প্রত্যাশা করি। কারন আদালতের আইনের প্রতি আমি সম্পুর্ন শ্রোদ্ধাশীল।
মানববন্ধন ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রেজাউল বাহার, প্রতিষ্ঠাতা সভাপতি রোকন উদ্দিন, ইউপি সদস্য গোলাম গফুর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, যুগ্ম সম্পাদক রঞ্জিত সিকদার, শিক্ষা সম্পাদক মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, স্কুলের শিক্ষার্থীবৃন্দ, নারী, পরুষ সহ সাধারন জনগন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















