১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

আর্থিক অনুদান দিলেন ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

কর্তব্যরত অবস্থায় আহত ও নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আহত ও নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদানের চেক তুলে দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর অনুদান থেকে কর্তব্যরত অবস্থায় নিহত ও গুরুতর আহত ৮ পুলিশ সদস্যের পরিবারকে ২৪ লাখ টাকা এবং ডিএমপির ট্রাফিক কল্যাণ তহবিল থেকে আহত ১৩৫ পুলিশ সদস্যকে চিকিৎসা ব্যয় বহনের জন্য ৩৩ লাখ ২০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন ডিএমপি কমিশনার।

অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যের উদ্দেশে কমিশনার বলেন–চিকিৎসা সহায়তা নিতে আসা পুলিশ সদস্যদের মধ্যে বেশির ভাগই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখানে এসেছেন। আপনার সামান্য ভুলের কারণে পরিবার কোথায় যাবে এই কথাটি মাথায় রেখে একটু সতর্ক হয়ে চলতে হবে।

নিজে সতর্ক হয়ে বুঝে শুনে রাস্তা পারাপার হলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। ডিএমপির কল্যাণ তহবিল থেকে প্রতি বছর প্রায় দেড় কোটি টাকার মত অনুদান দিয়ে থাকি। এছাড়াও প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত পুলিশ সদস্যদের অনুদান দেয়া হয়।

নিহত পুলিশ সদস্যদের পরিবারের উদ্দেশ্যে কমিশনার বলেন, আপনার স্বামী বা সন্তান নিহত হয়েছে বলে মনে করবেন না আপনাদের পাশে কেউ নেই। আমরা আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে আছি।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের,হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান

আর্থিক অনুদান দিলেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০৪:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০