১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

কেরানীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

রাজধানীর কেরানীগঞ্জে মাইক্রোবাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরতপুর-কলাতিয়া থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৫-৫২৩৫) বিপরীত দিক থেকে ছেড়ে আসা ১ টি সিএনজি ও দুটি মোটরসাইকেল কে আঘাত করলে মোটরসাইকেল থাকা চার জন ও সিএনজিতে থাকা তিন জন মারাত্মক ভাবে আহত হয়।

মৃতদের মধ্যে একজনের নাম জানা গেছে, তিনি হলেন সিএনজি যাত্রী কেরানীগঞ্জের বেলনা খাসকান্দি গ্রামের আসলাম খান (৪২)। তার বাবা রুস্তম খান। এছাড়া বাকিদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

প্রথমে আহতদের হেমায়েতপুরের জামাল ক্লিনিকে ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এক জনের মৃত্যু হয়। এবং বাকিদের অবস্থাও আশংকাজনক।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, হেমায়েতপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। পরে অটোরিকশাটি একটি মোটারসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের,হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান

কেরানীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ০৯:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০