০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

পাবনায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

পাবনায় ৬৩ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ ( ঢাকা মেট্রো- গ ২৭-৬৩৩৩ ) ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা বাজার থেকে তাদেরকে আটক করা হয় । এ বছর এ পর্যন্ত এটাই এ জেলার সবচেয়ে বড় মাদকের চালান ধরা পড়ার ঘটনা বলে র‌্যাব জানায়।

আটককৃতরা হলেন-আঃ রশিদ, জাহাঙ্গীর আলম ও তোজাম্মেল। এরা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকার বাসিন্দা।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল তার নেতৃত্বে আতাইকুলা বাজারে অবস্থান নেয়। এ সময় ওই ৩ মাদক কারবারি একটি প্রাইভেট কারযোগে ঢাকা-পাবনা মহাসড়ক হয়ে পাবনা শহরের দিকে যাচ্ছিলেন।

এদের আটক করে প্রাইভেট কার তল্লাশি করে উল্লেখিত গাঁজা পাওয়া যায় বলে জানান তিনি। এরপর ৩ মাদক কারবারিকে আটক করা হয় ও গাঁজাসহ তাদের ব্যবহৃত প্রাইভে কার জব্দ করা হয়।

র‌্যাব কমান্ডার আরো জানান, ওই ব্যবসায়িদের জিজ্ঞাসাবাদে চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য দেশের বিভিন্ন এলাকায় বেচা-কেনা করে আসছিলেন। গাঁজার এ বড় চালানটি পাবনা শহরে নেয়া হচ্ছিল বলে তারা জানিয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাব এ তিন মাদক ব্যবসায়িকে জিজ্ঞাসাবাদ করছিল। বৃহস্পতিবার তাদের পুলিশে সোপর্দ করা ও তাদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে র‌্যাব।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

পাবনায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

প্রকাশিত : ১১:৩০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০