০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঢাকা সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: তাপস

ছবি: বিজনেস বাংলাদেশ

ঢাকা সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী দল চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, নির্বাচনে তারা অংশ নিয়েছেন একটি কৌশল হিসেবে।

বৃহস্পতিবার মুগদাপাড়া, সিএনজি স্টেশন, বিশ্বরোড, ৬নং ওয়ার্ড হতে নির্বাচনী প্রচার শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, বিরোধী দলীয়রা নির্বাচনী প্রচারণা না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমরা বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছি। তারা ভোট করার উদ্দেশ্য নির্বাচন করছেন না, নির্বাচন হলো তাদের একটা কৌশল।

দক্ষিণের ১৮টি নতুন ওয়ার্ডে প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮টি নতুন ওয়ার্ড রয়েছে, সেগু‌লো‌তে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। এই ওয়ার্ড‌গুলোকে আধুনিক ও উন্নত শহরে পরিণত করা হ‌বে। নাগ‌রিক হি‌সে‌বে তারা যেন সব সু‌যোগ-সু‌বিধা পায় সে ব্যবস্থা নেয়া হ‌বে।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে তাপস বলেন, ইশতেহার তৈরির কাজ চলছে। দুই একদিনর মধ্যে ঘোষণা করা হবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ কামাল, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মুগদা থানার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন কামালসহ ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

ঢাকা সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: তাপস

প্রকাশিত : ০৬:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০