১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার

আগামীকাল জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

দিবসটি উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি ২০২৬-এর আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান এবং সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মাজার জিয়ারত অনুষ্ঠানে জেডআরএফের সব বোর্ড অব ডিরেক্টর, মনিটর, কো-অর্ডিনেটর, আজীবন সদস্য এবং প্রস্তাবিত সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে জিয়া উদ্যানস্থ কবর প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিএস./

জনপ্রিয়

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৪ পর্যটকের মৃত্যু

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার

প্রকাশিত : ০৯:২৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬