১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ভয়াবহ পরিস্থিতিতে চীন

ছবি: উহানের একটি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে

নতুন প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার বাড়ছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চান্দ্র নবর্ষের সরকারি ছুটিতে বিশেষ এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় চীন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শি জিনপিং। এদিকে চীনের গণমাধ্যম সিসিটিভি জানায়, এখন পর্যন্ত চীনের ৫৬ জন নাগরিক এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া ১ হাজার ৯৭৫ আক্রান্তের খবর জানিয়েছে তারা।

অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বিশ্বব্যাপী ২ হাজার মানুষের আক্রান্তের খবর জানিয়েছে।

গত বছরের শেষ দিকে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানের একটি সিফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করা হয়। যেখানে অবৈধভাবে বন্যপ্রাণী বিক্রি হয় বলে জানায় দেশটির গণমাধ্যমগুলো।

উহান থেকে ভাইরাসটির প্রাদুর্ভাব চীনের রাজধানী বেইজিং, বৃহত্তম শহর সাংহাইয়ের পাশাপাশি থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডা পর্যন্ত পৌঁছে গেছে। এই প্রাদুর্ভাবকে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা আখ্যা দেয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

ভয়াবহ পরিস্থিতিতে চীন

প্রকাশিত : ১২:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০