সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফায় হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বাহিনী।
চলতি সপ্তাহের শুরুতে তেহরানে সৌদি ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক বিরল বৈঠকের পরও এ হামলার দাবি সামনে এল।ওই বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে আঞ্চলিক বিরোধগুলো আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে একমত হওয়ার কথা জানায় সংশ্লিষ্ট পক্ষগুলো।
তবে ইতিবাচক বক্তব্যের পরও হুথি বাহিনী সৌদি আরব এবং ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি ছয়টি হামলার দাবি করেন।
তিনি বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।তার দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুগুলো সৌদি আরবের পূর্ব ও পশ্চিম উপকূল থেকে রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় নাজরান পর্যন্ত বিস্তৃত ছিল। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: আল-জাজিরা।
ডিএস./






















