১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চীনে থাকা বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে চীনে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এক ফেসবুক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে শাহরিয়ার আলম জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য।

আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে। আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য।

এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

চীনে থাকা বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ

প্রকাশিত : ১০:২২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০