০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

ট্রাক উল্টে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে বাঁশ-বোঝাই ট্রাক উল্টে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার ধলাপাড়া (সরিষা আটা মোড়) এলাকায় বাশঁ বোঝাই ট্রাকটি উল্টে গেলে পাশের জমিতে থাকা ট্রাক্টরের ওপর গিয়ে পড়ে। এতে বাঁশ চাপায় ট্রাক্টরের চালক নিহত হয়।

নিহত ট্রাক্টর চালকের নাম লাভু ভূইয়া(৪০)। তিনি একই গ্রামের মৃত নূর মোহাম্মদ ভূইয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকে বাঁশ বোঝাই করে ভূয়াপুর থেকে ভালুকা নেয়া হচ্ছিল। ট্রাকে ধারণক্ষমতার অতিরিক্ত বাঁশ বোঝাই করার কারণে ধলাপাড়া সরিষা আটা এলাকায় ট্রাকটি উল্টে যায়। এতে বাশঁ বোঝাই ট্রাকটি পাশের জমিতে থাকা ট্রাক্টরসহ চালকের উপর পড়ে। ঘটনাস্থলেই ট্রাক্টর চালকের মৃত্যু ঘটে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

ধলাপাড়া পুলিশ ফাড়ির সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, সকালে বাঁশ বোঝাই ট্রাকটি সাগরদিঘীর দিকে যাওয়ার সময় ধলাপাড়া সরিষা আটা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ট্রাকটি জবদ্ধ করেছি। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

ট্রাক উল্টে নিহত ১

প্রকাশিত : ১০:১৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০