০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বড় ভাইকে কুপিয়ে মারলো ছোট ভাই

প্রতীকী ছবি

ঝালকাঠিতে খাবার নিয়ে তর্কাতর্কির জের ধরে বড় ভাই কলেজছাত্র আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে মাদ্রসা পড়ুয়া ছোট ভাই আব্দুল্লাহ।

সোমবার রাত ১০টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সৌদি প্রবাসী আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

পুলিশ জানায়, রাতে কেক খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক ও হাতাহাতির এক পর্যায়েল ছোট ভাই আব্দুল্লাহ বড় ভাই আব্দুর রহমানকে ধারালো দাও দিয়ে মাথায় কোপ দেয়। এতে আব্দুর রহমান গুরুতর জখম হলে রাত ১১টার দিকে তাকে রাজাপুর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রহমান হেমায়েত উদ্দিন ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র এবং অভিযুক্ত ছোট ভাই আব্দুল্লাহ কেওতা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের দাদা খালেক হাওলাদার বাদী হয়ে ছোট নাতি আব্দুল্লাহ হাওলদারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

বড় ভাইকে কুপিয়ে মারলো ছোট ভাই

প্রকাশিত : ১২:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০