০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

চীনা শ্রমিকদের দেশে না যাওয়ার পরামর্শ

করোনা ভাইরাস সংক্রামণ এড়াতে পটুয়াখালীয় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা শ্রমিকদের এই মুহূর্তে চীন সফর না করার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সব জেলা হাসপাতালে করোনা মোকাবেলায় প্রস্তুতি নেয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারি পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এই তথ্য নিশ্চিত করেন।

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়েক হাজার চীনা প্রকৌশলী এবং শ্রমিক কর্মরত রয়েছে। চলতি মাঘ মাসেই চীনাদের সর্ব বৃহৎ উৎসব অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই সময় এখানে কর্মরত চীনা শ্রমিকরা তাদের দেশে গিয়ে উৎসবে সামিল হন।

কিন্তু করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করায় এবারে এই সময়ে তাদেরকে চীন সফর না করার পরামর্শ দেয়া হয়েছে।

শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে মঙ্গলবার হাসপাতালে ইসোলেশন কক্ষ চালু করা হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় ওই কক্ষের জন্য নিয়োগ দেয়া হচ্ছে চিকিৎসক। ইতিমধ্যেই নতুন ওয়ার্ডে স্থাপন করা হয়েছে ভেল্টিনেটিং মেশিনসহ যাবতীয় চিকিৎসা সরঞ্জাম। প্রস্তুত রাখা হয়েছে ২৫ জনের সেবিকা দল।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

চীনা শ্রমিকদের দেশে না যাওয়ার পরামর্শ

প্রকাশিত : ০৭:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০