০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

অপ্রতিরোধ্য লিভারপুল, তবুও অপেক্ষা ক্লপের

চলতি প্রিমিয়ার লিগে বুধবার রাতে ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারিয়ে টানা ১৫ জয় তুলে নিল লিভারপুল। চলতি মৌসুমে ২৪ ম্যাচের মধ্যে অলরেড খ্যাত লিভারপুলের এটি ২৩তম জয়।

শীর্ষে থাকা লিভারপুলের মোট পয়েন্ট দাঁড়ালো ৭০। ২৪ ম্যাচ শেষে আর কোনো দল ৭০ পয়েন্ট অর্জন করতে পারেনি। তালিকায় দুইয়ে ম্যানচেস্টার সিটি থেকে ১৯ পয়েন্ট এগিয়ে আছে দলটি। তবুও এখনো শিরোপার সুবাস পাচ্ছেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

৫৩ বছর বয়সী ক্লপ বলেন, ‘আমি তিন পয়েন্ট পেয়ে খুশি। অন্য কোনো দল আমাদের ধরে ফেলবে কিনা সেটি বলতে পারবো না। তবে আমি চাই সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে থাকতে। আমার মতে এখনো কিছুই নিশ্চিত নয়। আরো অপেক্ষা করতে হবে।’

আগের ম্যাচে ইনজুরিতে পড়েন লিভারপুল তারকা সাদিও মানে। তার জায়গায় দলে আসেন দিভোক ওরিগি। ম্যাচের ৩৫তম মিনিটে মোহাম্মদ সালাহর স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল। লিগে চলতি মৌসুমে মিশরের ফরোয়ার্ডের এটি দ্বাদশ গোল। ম্যাচের দ্বিতীয় গোল আসে ৫২তম মিনিটে। সালাহর পাস থেকে গোল করেন ইংলিশ মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেড চেম্বারলাইন।

এ নিয়ে টানা ৪১ ম্যাচে অপরাজিত রইলো লিভারপুল। এ রেকর্ডে তাদের সামনে আছে নটিংহ্যাম ফরেস্ট (৪২) ও আর্সেনাল (৪৯)। এ ম্যাচে হেরে ওয়েস্ট হ্যাম চলে গেল অবনমন অঞ্চলের আরও কাছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

অপ্রতিরোধ্য লিভারপুল, তবুও অপেক্ষা ক্লপের

প্রকাশিত : ১১:২৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০