০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

প্রোটিয়াদের বিপক্ষে যুবাদের অগ্নিপরীক্ষা আজ

ছবি সংগৃহীত

লিগ পর্বে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রোটিয়া যুবাদের বিপক্ষে অগ্নিপরীক্ষা দিতে নামবে আকবর আলীর দল।

যুব বিশ্বকাপের ফাইনালকে পাখির চোখ করে দেশ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লিগ পর্বে দুর্দান্ত জয়ে যাত্রা শুরু করে লাল-সবুজ জার্সিধারীরা। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে বৃষ্টি আইনে ৯ উইকেটে বড় ব্যবধানে হারায় তারা।

এরপর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় স্কটল্যান্ডের। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে স্কটিশদের ৮৯ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। ২০০ বল ও ৭ উইকেট বাকি রেখেই জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। টানা ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলে তারা।

তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। তারপরও ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

যুবাদের বিশ্বকাপের বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয় স্থান। ২০১৬ সালের আসরে ‘এ’ গ্রুপে তিন ম্যাচের সবকটিতেই জয় পায় বাংলাদেশ। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগে খেলতে নামে তারা। ওই আসরে সুপার লিগের কোয়ার্টার ফাইনাল জিতলেও, সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

এদিকে ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপে ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান।

আফগানদের কাছে হার দিয়ে আসর শুরু করে প্রোটিয়ারা। ৭ উইকেটে ওই ম্যাচ হেরেছিল তারা। তবে পরের দুই ম্যাচে জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। কানাডাকে ১৫০ রানে ও সংযুক্ত আরব আমিরাতকে বৃষ্টি আইনে ২৩ রানে হারায় প্রোটিয়ারা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

প্রোটিয়াদের বিপক্ষে যুবাদের অগ্নিপরীক্ষা আজ

প্রকাশিত : ০২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০