০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

এসএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ

ফাইল ফটো

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে এ পরীক্ষা।

বৃহস্পতিবার ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলার সময় কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এই আদেশ ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলার সময় পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

এসএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ০৪:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০