সাবেক সচিব আবদুল মালেককে সিনিয়র সচিবের মর্যাদায় তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার তথ্য অধিকার আইন’ ৯ এর ১৫ (১) এবং ১৭ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।
তথ্য কমিশনার হিসেবে আবদুল মালেক যোগদানের তারিখ থেকে এ পদে অধিষ্ঠিত থাকাকালীন সিনিয়র সচিব পদমর্যাদায় পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মালেক ইতিপূর্বে তথ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ সচিবালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























