০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

ওবায়দুল কাদেরের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তার শারীরিক অবস্থা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. আলী আহসান।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে আলী আহসান বলেন, আপাতত ওনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাকে বিশ্রামে রাখা হয়েছে। তার বিশ্রামের প্রয়োজন।

এর আগে বিএসএমএমইউতে ওবায়দুল কাদেরকে দেখতে আসেন দলের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যা‌রিস্টার বিপ্লব বড়ুয়া। পরে তিনি সাংবাদিকদের জানান, আমরা জানতে পেরেছি গত কয়েক দিন ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট ও ব্লিডিং সমস্যা হচ্ছিল। সকালে যখন তিনি ধানম‌ণ্ডিতে আওয়ামী লীগ সভাপ‌তির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে আসেন তখন শ্বাসকষ্ট সমস্যা তীব্র হয়।

বিপ্লব বড়ুয়া জানান, সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বিএসএমএমইউতে ভর্তি হন। তার ফুসফুসে ইনফেকশনজনিত সমস্যা আছে। ব্লাড প্রেসার আছে। দলের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের জন্য দোয়া চাওয়া হয়েছে যেন দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসেন। এ ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তারও আগে গত বছর ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার বাইপাস অপারেশন করা হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০