০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

করোনাভাইরাসে পেছাল চাইনিজ সুপার লিগ

চীনে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। নতুন করে ৪২ জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত দেশটির মূল ভূখণ্ডেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৩ জনে। আর আক্রান্ত হয়েছে এ পর্যন্ত ৯ হাজার ৬৯২ জন।

এ কারণে নিজেদের ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ ‘চাইনিজ সুপার লিগ’ এর সময়সূচি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

পেছানোর কারণ হিসেবে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে লিগের সময় পিছিয়ে দিয়েছেন তারা।

আগের সূচি অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে চাইনিজ সুপার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচির ব্যাপারে অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক সূচির কোনো পরিবর্তন হলে তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে। যদিও এখনো আন্তর্জাতিক ম্যাচের সূচির পরিবর্তন করা হয়নি।

এদিকে লিগ পেছানোর ফলে কিছুদিন বিশ্রাম পাবেন মারুয়ান ফেলাইনি, ইয়াইয়া তোরে, সলোমন রনডন, পাওলিনহো, মুসা ডেমবেলে, স্টেফান এল শারাউয়ি, ওদিওন ইঘালো, মার্কো আরনাউতোভিচের মতো খেলোয়াড়রা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

করোনাভাইরাসে পেছাল চাইনিজ সুপার লিগ

প্রকাশিত : ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০