০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে এই টেস্ট।

১৪ জনের টেস্ট দলে মুমিনুল হককে অধিনায়ক রেখে দলে ফেরানো হয়েছে পেসার রুবেল হোসেনকে। এছাড়াও দলে ফিরেছেন তামিম ইকবাল, সৌম্য সরকার ও নাজমুল হোসেন। এদিকে দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেশার মোস্তাফিজুর রহমান।

২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলা রুবেল বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে ১০ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট পাননি। ২০১৯ সালের মার্চে সর্বশেষ টেস্ট খেলা তামিম পারিবারিক কারণে ভারত সফরে যাননি। আরেক বাঁহাতি নাজমুলের সর্বশেষ টেস্ট ছিল ২০১৮ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দলে থাকলেও ভারত সফরে ছিলেন না সৌম্য।

প্রথম টেস্টে বাংলাদেশ দল

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ, আল-আমিন ও রুবেল হোসেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

প্রকাশিত : ০৭:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০